শিশুর স্নায়ুবিকাশজনিত সমস্যা: অভিভাবকদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণে গবেষণা
মেডিভয়েস রিপোর্ট: দেশব্যাপী স্নায়ুবিকাশজনিত সমস্যায় আক্রান্ত শিশুদের পিতা-মাতা, অভিভাবকগণের মানসিক চাপ কমিয়ে তাঁদের মানসিক সুস্বাস্থ্য নিশ্চিতকরণের নিমিত্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) একটি গবেষণা শুরু হয়েছে।
‘ইমপ্রুভিং সাইকোলজিক্যাল ওয়েলবিং থ্রেুা স্ট্রেস রিডাকশন এমোং পেরেন্টস হ্যাভিং চিলড্রেন উইথ নিউরোডেভলপমেন্টাল ডিসঅর্ডার: এ মাল্টি-প্রোংগেড ইন্টারভেনশন ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণাটি পরিচালনা করছে বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ এবং ইনফোরম্যাটিক্স বিভাগ।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে গবেষণা পরিচালনা কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসএমএমইউর পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ও প্রিভেন্টিভ মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো আতিকুল হক, শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. কানিজ ফাতিমা, অধ্যাপক ডা. গোপেন কুমার কুন্ড, ডা. মাযহারুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিন, ডা. সেলিম মাহমুদ চৌধুরী, বিএসএমএমইউর ডা. মারুফ হক খান ও গবেষণা পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
গবেষণাটির কো-ইনভেস্টিগেটর ডা. মারিয়াম সালওয়া গবেষণার তথ্য-উপাত্ত এবং পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় গবেষণার সামগ্রিক অগ্রগতি আলোচনা ও পরবর্তী দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসএস
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫