১০ নভেম্বর, ২০২৬ ০৩:৫৮ পিএম
মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. কে এম হুমায়ুন কবির। এর আগে তিনি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পার-২ শাখার উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। বদলিকৃত কর্মকর্তাকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট
অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক
বিপিএইচসিডিএর উদ্বেগ প্রকাশ
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্যপরীক্ষায় বেসরকারি প্রতিনিধিত্ব উপেক্ষার অভিযোগ
এই বিভাগের সর্বাধিক পঠিত