বিএসএমএমইউতে রোগীদের ভোগান্তি কমাতে সিআরএম মেশিন চালু
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রোগীদের ভোগান্তি কমাতে ক্যাশলেস লেনদনের মাধ্যম ক্যাশ রিসাইকেলার মেশিনের (সিআরএম) শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কেবিন বিভাগের নিচতলায় জরুরি বিভাগে সিআরএম মেশিন উদ্বোধন করেন বিএসএমএমইউর ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
উক্ত সেবা চালু হওয়ার ফলে এখন থেকে রোগীরা দিন রাত ২৪ ঘণ্টা নগদ টাকা উত্তোলন, জমা এবং বিভিন্ন বিল অত্যন্ত সহজেই কার্ডের মাধ্যমে অথবা কার্ড ছাড়াও টাকা জমা করতে পারবেন।
সিআরএমকে ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের একটি সাফল্য হিসেবে উল্লেখ করে বিএসএমএমইউর ভিসি বলেন, এর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি নতুন দিগন্তের সূচনা হলো, যা একটি মাইলফলক হিসেকে চিহ্নিত হয়ে থাকবে এবং এখানে আগত রোগীরা বিশেষভাবে উপকৃত হবেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, অধ্যাপক ডা. দেবতোষ পাল, হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. রেজাউর রহমান, হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেনসহ পূবালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫