‘চিকিৎসাবিজ্ঞানে সৈয়দ শরিফুল ইসলামের অবদান স্মরণীয় হয়ে থাকবে’
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. সৈয়দ শরিফুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৮ মার্চ) সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে এই সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ডা. সৈয়দ শরিফুল ইসলাম বিএসএমএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি গত ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শনিবার তাঁর স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সায়েদুর রহমান বলেন, অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম চিন্তা, জানা ও বোঝার ক্ষেত্রে ছিলেন সাধারণের থেকে সম্পূর্ণ আলাদা। সবার জন্য তাঁর দুয়ার খোলা ছিল। শিক্ষক হিসেবে তিনি বায়োস্ট্যাটিসটিক্সের অনেক জটিল বিষয় অসামান্য দক্ষতার সাথে অত্যন্ত সহজ করে উপস্থাপন করতে পারতেন। দেশের চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নে তিনি যে অবদান রেখে গেছেন, তার ধারাবাহিকতা রক্ষা করা গেলে সেটাই হবে অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলামের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো।
বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, ‘অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম যা বিশ্বাস করতেন, কর্মেও তার প্রতিফলন করে গেছেন। আমি নিজেও তাঁর কাছ থেকে শিখেছি। বিএসএমএমইউর প্রতিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা তাঁর মাধ্যমে উপকৃত হয়েছেন। তাঁর সহযোগিতায় আমি দুটি গুরুত্বপূর্ণ প্রকাশনা সম্পন্ন করতে পেরেছি। চিকিৎসা বিজ্ঞান ও জনকল্যাণে তিনি যে অবদান রেখে গেছেন, এর পুণ্য হিসেবে মহান আল্লাহ তায়ালা তাঁকে নিশ্চয়ই জান্নাতবাসী করবেন বলে আমাদের বিশ্বাস।’
স্মরণসভায় বক্তারা বলেন, চিকিৎসা শিক্ষা, গবেষণা ও জনস্বাস্থ্যের উন্নয়নে বিরল মানবিক গুণের অধিকারী অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলামের চিকিৎসাবিজ্ঞান অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের চেয়ারম্যান ও প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিকুল হকের সঞ্চালনায় স্মরণসভায় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. রুহুল আমিন, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক সৈয়দ শরীফুল ইসলামের বড় ভাই অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, অধ্যাপক ডা. শাহ আব্দুস সালাম, চিকিৎসা বিজ্ঞানী ডা. মো. আমিনুল ইসলাম, বিএসএমএমইউর প্রক্টর ডা. শেখ ফরহাদ, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসাপাতাল) ডা. মো. শাহিদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র। বিএসএমএমইউ ছাড়াও ইংল্যান্ডের একটি ইউনিভাসির্টিতে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন অধ্যাপক শরিফুল ইসলাম। তাঁকে ময়মনসিংহ শহরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এনএআর/
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫