১৬ মার্চ, ২০২৫ ০৯:৪৪ পিএম

বিএমইউতে জাতীয়তাবাদী শিক্ষক-চিকিৎসকদের ইফতার

বিএমইউতে জাতীয়তাবাদী শিক্ষক-চিকিৎসকদের ইফতার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে এই ইফতার অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি ও বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক ডা. একেএম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবার কল্যাণ বিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল কবির লাবু, দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এএসএম রফিকুল ইসলাম বাচ্চু ও অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।

ইফতার ও দোয়া মাহফিলে ডা. আবু মো. মোফাখ খারুল ইসলাম রানা ও ইফতার ও দোয়া মাহফিল উদযাপন কমিটির সদস্য সচিব ডা. মনোয়ারুল কাদির বিটুর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান, সাবেক ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, উদযাপন কমিটির আহ্বায়ক ডা. এহতেশামুল হক তুহিন, ডা. মো. আব্দুস সালাম, ডা. লোহানী মো. তাজুল ইসলাম, ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, ডা. মো. আতিয়ার রহমান, ডা. আজহারুল ইসলাম, ডা. নজরুল ইসলাম আকাশ, ডা. মো. ইউনুস আলী, ডা. এসএম নওরোজ, ডা. জাহিদ হোসেন, ডা. হাসনাত আহসান সুমন, ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষার উপস্থিত ছিলেন।

আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নাছির উদ্দিন ভূঁইয়া, মো. লুৎফর রহমান, নার্স সুজন মিয়া, ফিজিওথেরাপিস্ট মো. তানভীর, তৃতীয় শ্রেণীর কর্মচারী মাহবুব আলম বাচ্চু, চতুর্থ শ্রেণীর কর্মচারী মো. কাইয়ুম প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দেয়ার দাবি জানান। একই সঙ্গে গণতন্ত্র পুনরুদ্ধারসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান। 

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক