২৫ নভেম্বর, ২০২৬ ০১:৪০ পিএম

পাবনা ও নওগাঁর সিভিল সার্জন পদে রদবদল

পাবনা ও নওগাঁর সিভিল সার্জন পদে রদবদল
ডা. মো. আবুল কালাম আজাদ ও ডা. মো. আমিনুল ইসলাম (বাঁ থেকে)। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পাবনা ও নওগাঁ জেলার সিভিল সার্জন পদে রদবদল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পাবনার সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদকে নওগাঁর সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, নওগাঁর সিভিল সার্জন (চলতি দায়িত্ব) ডা. মো. আমিনুল ইসলামকে পাবনার সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব আশ্রাফ আহমেদ রাসেল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি ও পদায়ন করা কর্মকর্তাদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন দেখুন

এমআর/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত