স্বাস্থ্য ক্যাডারের ৩০ চিকিৎসককে পদলি পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৩০ চিকিৎসককে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব সাদিয়া আফরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার অথবা স্বাস্থ্য সার্ভিসের চিকিৎসকগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।
এতে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ১৮ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে বদলি/পদায়নকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায়, ১৯ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তাঁদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে। অবমুক্তির সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করতে হবে এবং এইচআরএম ডাটাবেজ থেকে ‘মুভ আউট’ সম্পন্ন করতে হবে। নতুন কর্মস্থলে যোগদানের পর সংশ্লিষ্ট বিভাগ বা কর্মস্থলে ‘মুভ ইন’ করতে হবে।
এতে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন
এমআই/