১৯ নভেম্বর, ২০২৬ ০৭:১৫ পিএম

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সূচি প্রকাশ

এফসিপিএস পার্ট-১ পরীক্ষার সূচি প্রকাশ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: ২০২৭ সালের জানুয়ারি সেশনের এফসিপিএস (FCPS) পার্ট-১ লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস)। আগামী ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিসিপিএসের প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী পরীক্ষা নেওয়া হবে। রাজধানীর মহাখালীতে অবস্থিত বিসিপিএস ভবনে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

এবার ফেলোশিপ প্রোগ্রামের আওতায় মোট ৬৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে ২৭টি সাধারণ এবং ৩৮টি বিশেষায়িত বিষয় রয়েছে।

সূচি অনুযায়ী, ১ ডিসেম্বর পরীক্ষা হবে মেডিসিন অ্যান্ড অ্যালাইড, বায়োকেমিস্ট্রি, কমিউনিটি মেডিসিন, ফ্যামিলি মেডিসিন, হেমাটোলজি, মাইক্রোবায়োলজি, প্যাথলজি এবং ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিষয়ে।

২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে অ্যানাস্থেসিওলজি, অ্যানাটমি, ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি, ফরেনসিক মেডিসিন, অফথালমোলজি অ্যান্ড অ্যালাইড, ওটোল্যারিনগোলজি-হেড অ্যান্ড নেক সার্জারি, ফার্মাকোলজি, ফিজিওলজি, সাইকিয়াট্রি অ্যান্ড অ্যালাইড, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, রেডিওথেরাপি, সার্জারি অ্যান্ড অ্যালাইড এবং ট্রান্সফিউশন মেডিসিনের পরীক্ষা।

৩ ডিসেম্বর পরীক্ষা নেওয়া হবে ডেন্টাল সার্জারির আওতায় কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডনটিক্স, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, অর্থোডনটিক্স অ্যান্ড ডেন্টোফেসিয়াল অর্থোপেডিক্স এবং প্রস্থোডনটিক্স বিষয়ে। একই দিনে অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকোলজি অ্যান্ড অ্যালাইড এবং পেডিয়াট্রিক্স অ্যান্ড অ্যালাইড বিষয়ের পরীক্ষাও অনুষ্ঠিত হবে।

এর আগে গত ১১ অক্টোবর এ পরীক্ষার তারিখ ঘোষণা করেছিল বিসিপিএস। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার শেষ সময় ছিল ৩ নভেম্বর। এবারের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৬ হাজার টাকা।

সূচি দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত