১৫ মার্চ, ২০২৫ ০৫:৩৯ পিএম

‘স্বাস্থ্য ক্যাম্পেইনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্বে এগিয়ে বাংলাদেশ’

‘স্বাস্থ্য ক্যাম্পেইনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্বে এগিয়ে বাংলাদেশ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশ নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, স্বাস্থ্য ক্যাম্পেইনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ বিশ্বে এগিয়ে রয়েছে। আজ শনিবার (১৫ মার্চ) বিএসএমএমইউর বহির্বিভাগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উদ্বোধনকালে এসব কথা জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. শাহিনুল আলম বলেন, ‘স্বাস্থ্য ক্যাম্পেইনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলাদেশ বিশ্বের মধ্যে অনেক দেশ থেকে এগিয়ে রয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই বাংলাদেশে টিকাদান কর্মসূচিসহ জাতীয় ভিটামিন ক্যাম্পেইন শতভাগ সফল হয়েছে, যা সমগ্র পৃথিবীর জন্য একটি অনুসরণীয় উদহারণ।’

এ ছাড়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৫ এর সফলতা কামনা তিনি বলেন, ‘ভিটামিন এ ক্যাপসুল অন্ধত্ব প্রতিরোধে বড় ধরনের ভূমিকা রাখে। প্রতি ছয় মাস পরপর এই ক্যাপসুল শিশুদের খাওয়ালে শিশুরা রাতকানাসহ অন্ধত্ব থেকে মুক্ত থাকবে। আজকে যে সকল অভিভাবক তাদের সন্তানদের এ ক্যাপসুল খাওয়াতে নিয়ে এসেছেন, তাদের অভিনন্দন জানাই। ছয় মাস পরে তাদের সন্তানদের নিয়ে আবারও আসবেন আমরা সেই অপেক্ষা থাকবো।’

এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, শিশু অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. ইমনুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, সহকারী অধ্যাপক ডা. মো. কবির হোসেন, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. মো. আসলাম উদ্দিন প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭৪ সালে রাতকানা রোগ প্রতিরোধে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। বর্তমানে ভিটামিন ‘এ’র অভাবে রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় নেই বললেই চলে। ইতিমধ্যে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে দু’বার ৯৮ শতাংশ শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়।

এমআই/এনএআর/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত