২১ ডিসেম্বর, ২০২৩ ০৪:২৬ পিএম

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো পিত্তথলির পাথর অপারেশন

ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো পিত্তথলির পাথর অপারেশন
পিত্তথলির অপারেশনটি করেন সার্জারী বিশেষজ্ঞ ডা. এনামুল হক সোহেল এবং রোগী অজ্ঞান করেন অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. সুলতান ফজলে রাব্বি নাহিদ। ছবি: ইউএইচএফপিওর সৌজন্যে।

মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সফলভাবে পিত্তথলির পাথর অপারেশন করা হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে পৌরসভার এক নম্বর ওয়ার্ড বইদভিটার বাসিন্দা মো. অনিছুর রহমান বাদলের স্ত্রী নাসরিন আক্তারের (৪৫) পিত্তথলির পাথর অপারেশন করা হয়।

আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোহাম্মদ হাসানুল হোসেন মেডিভয়েসকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘১৯৮৩ সালে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো এখানে পিত্তথলির পাথর অপারেশন করা হয়েছে। এর আগে আমি আসার পর ২০২১ সালে এখানে সিজারিয়াপন সেকশন শুরু করি। গতকাল হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. এনামুল হক সোহেল পিত্তথলির অপারেশনটি করেন এবং হাসপাতালের অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞ ডা. সুলতান ফজলে রাব্বি নাহিদ রোগীর অজ্ঞানের কাজ করেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের হাসপাতালে খুবই উন্নতমানের অপারেশন থিয়েটার রয়েছে। এ ছাড়া দক্ষ সার্জন ও অ্যানেসথেসিয়া বিশেষজ্ঞও রয়েছেন। এখানে প্রায়ই সফলভাবে সিজারিয়ান অপারেশন হয়ে থাকে। প্রথমবারের মতো সফলভাবে পিত্তথলির পাথর অপারেশন করা হলো। আশা করি এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

পিত্তথলির পাথর অপারেশন করা নাসরিন আক্তারের ছেলে নিয়ন মিয়া বলেন, ‘ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এমন একটি সেবা পেয়ে আমরা খুবই আনন্দিত। এজন্য আমার পরিবারের পক্ষ থেকে হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক, সেবিকা ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’

এসএস/এএনএম

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক