ময়মনসিংহ মেডিকেলে স্ট্রোকের চিকিৎসায় যুগান্তকারী সাফল্য
মেডিভয়েস রিপোর্ট: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিউরোলজি বিভাগে স্ট্রোক আক্রান্ত এক রোগীর আধুনিকতম চিকিৎসা আইভি থ্রম্বোলাইসিস শুরু করার মাধ্যমে এক নতুন ইতিহাস রচিত হয়েছে। আজ শনিবার (৬ এপ্রিল) নিউরোলজি বিভাগের স্ট্রোক ইউনিটে এক রোগীকে এ চিকিৎসা দেওয়া হয়।
এই চিকিৎসায় নেতৃত্বে ছিলেন মেডিকেলের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মানবেন্দ্র ভট্টাচার্য্য। এতে সহযোগী হিসেবে ছিলেন বিভাগের সহযোগী ও সহকারী অধ্যাপক, মিড লেভেল ও রেসিডেন্ট চিকিৎসকরা।
জানা গেছে, গত সেপ্টেম্বরে স্ট্রোক ইউনিট উদ্বোধনের পর এটি প্রথম রোগী। এর আগে ময়মনসিংহ বিভাগের এ রোগে আক্রান্ত রোগীদের এই আধুনিক সেবা ধরাছোঁয়ার বাইরে ছিল। রোগীদের ঢাকায় যেতে হতো। নির্ধারিত সাড়ে চার ঘন্টার মধ্যে এই সেবা নিতে হয়। তাই এটি সম্ভবপর ছিল না। এখন এ সেবা সরকারিভাবেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগে পাওয়া যায়। এর মাধ্যমে ময়মনসিংহ বিভাগে চিকিৎসা সেবা সহজলভ্য হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, ব্রেইন স্ট্রোকে (রক্তনালী বন্ধ হয়ে যে ব্রেইন স্ট্রোক হয়) আক্রান্ত হওয়া রোগীদের সাড়ে চার (৪.৫) ঘণ্টায় রক্তনালীর জমাট রক্ত পরিষ্কার করে রোগীদের প্যারালাইসিস প্রায় পূর্ণরুপে ভালো করা সম্ভব ময়মনসিংহ মেডিকেলে। যারা সচেতন তাঁরা সবাই এই প্যারালাইসিস এ আক্রান্ত রোগীকে অতিসত্ত্বর হাসপাতালে নিয়ে আসলে এই চিকিৎসা দেওয়া সম্ভব।
তাঁরা আরও জানিয়েছেন,স্ট্রোকে আক্রান্ত এই রোগী আধা ঘণ্টার মধ্যে হাসপাতালে উপস্থিত হয়েছিল। অনেক দ্রুত সিটি স্ক্যান ও অন্যান্য বিষয়াদি সম্পন্ন করে এই আইভি থ্রম্বোলাইসিসের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এসএইচ/এএনএম
-
২০ জানুয়ারী, ২০২৫
-
১০ নভেম্বর, ২০২৪
-
১০ অক্টোবর, ২০২৪
অছাত্রদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশ
মমেকে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত একাডেমিক কাউন্সিলে বহাল
-
৩০ সেপ্টেম্বর, ২০২৪
-
২৮ এপ্রিল, ২০২৪
-
০৬ এপ্রিল, ২০২৪
-
০৫ এপ্রিল, ২০২৪
-
০৯ অক্টোবর, ২০২৩