২৫ মার্চ, ২০২৪ ০৫:৩২ পিএম

ময়মনসিংহে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

ময়মনসিংহে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন
মেডিকেল কলেজ চত্বরে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মেডিভয়েস রিপোর্ট: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ।

আজ সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১১টায় মেডিকেল কলেজ চত্বরে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এ সময় চিকিৎসকরা বলেন, এই দ্রব্যমূল্যের বাজারে ভালোভাবে বেঁচে থাকার জন্যে ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নূন্যতম ৩০ হাজার ও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিদের বেতন ভাতা নূন্যতম ৫০ হাজার করতে হবে। এ ছাড়াও পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনিদের বকেয়া ৯ মাসের ভাতা এখনও আটকে আছে।

এ সময় চিকিৎসকরা আরও বলেন, বিএসএমএমইউ এর অধীনে ১২টি প্রতিষ্ঠানের কাজ আকস্মিক বন্ধ হয়ে যাওয়া, ভাতাও পুনরায় চালু এবং চিকিৎসক সুরক্ষা আইনের বাস্তবায়ন করতে হবে। তাদের দাবি মানা না হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

মানববন্ধনে নেতৃত্ব দেন ডা. আবু রায়হান, ডা. ইশরাত শাহাব তৃষা, ডা. সামিয়া অমি।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ময়মনসিংহ মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক