২৫ মার্চ, ২০২৪ ১০:৩২ এএম

গাজায় আরও দুই হাসপাতাল ঘিরে হামলা

গাজায় আরও দুই হাসপাতাল ঘিরে হামলা
তুমুল গোলাগুলির মধ্যে আটকা পড়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।

মেডিভয়েস ডেস্ক: গাজায় আরও দুটি হাসপাতাল রোববার অবরোধ করেছে ইসরায়েলি সেনারা। এতে তুমুল গোলাগুলির মধ্যে আটকা পড়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। হামলার মুখে একটি হাসপাতাল থেকে রোগী ও অশ্রয় নিয়ে থাকা মানুষদের সরিয়ে নিতে বাধ্য হতে হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।

গাজার হাসপাতালগুলোকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করছে বলে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে আসছে। তবে হামাস ও হাসপাতাল কর্মীরা এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস নগরীতে গোলা হামলা চলার মধ্যে আল-আমাল ও নাসের হাসপাতালের আশেপাশে একটি ইসরায়েলি ট্যাংক হুট করে ঢুকে পড়ায় তাদের এক কর্মী নিহত হয়েছেন। 

এক বিবৃতিতে দাতব্য সংস্থাটি বলেছে, আল-আমাল হাসপাতাল ঘিরে ফেলে ইসরায়েলি সেনারা বুলডোজার দিয়ে অভিযান চালাচ্ছে। আমাদের সব কর্মী এ মুহূর্তে চরম বিপদের মধ্যে আছে। কারণ, তাদেরকে বের করে আনা সম্ভব হচ্ছে না।

সংস্থাটি আরও বলেছে, ইসরায়েল আল আমাল হাসপাতাল সম্পূর্ণ খালি করে দেওয়ার দাবি জানাচ্ছে। হাসপাতালটিতে কর্মী ও রোগীদের পাশাপাশি বাস্তুচ্যুত মানুষেরাও আশ্রয় নিয়ে আছেন। তাদেরকে বের করার জন্য ইসরায়েল স্মোক বোমা ছুড়ছে।

হামলার মুখে যেসব রোগীকে সরানো সম্ভব ছিল তাদেরকে পশ্চিমের আল মাওয়াসি উপকূলীয় এলাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। সংস্থাটি এর আগে ইসরায়েলের গুলিতে হাসপাতালে আশ্রয় নেওয়া এক উদ্বাস্তু ফিলিস্তিনির মৃত্যু হওয়ার খবর জানিয়েছিল।

ইসরায়েলের সেনাবাহিনী বলছে, তারা খান ইউনিসের জঙ্গি অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

খান ইউনিসের বাসিন্দারা বলছে, ইসরায়েলি বাহিনী আরও এগিয়ে গিয়ে নগরীর পশ্চিমাঞ্চলের নাসের হাসপাতাল চারপাশ দিয়ে ঘিরে ফেলেছে। স্থলভাগ থেকে ভারি গোলা ছুড়ে তারা অগ্রসর হচ্ছে।

ইসরায়েল এর আগে গাজার প্রধান আল শিফা হাসপাতালে অভিযান চালায়।টানা কয়েক দিন ধরে গাজার আল-শিফাতে অভিযান চালিয়ে ৪৮০ যোদ্ধাকে বন্দি করার দাবি করেছে ইসরায়েল। আল শিফার পরই খান ইউনিসের হাসপাতাল অবরোধ করল ইসরায়েলি সেনারা। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক