২১ ডিসেম্বর, ২০২৩ ০৩:৩১ পিএম

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

এসএসসি পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি
আজকের মধ্যেই এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার।

মেডিভয়েস রিপোর্ট: ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের মধ্যেই এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে বলেও জানান অধ্যাপক তপন কুমার।

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয় গত ৩০ অক্টোবর। দুই দফায় সময় বাড়িয়ে ফরম পূরণ প্রক্রিয়া গত ১৯ নভেম্বর শেষ হয়। তবে ঠিক কতজন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে, তা এখনো জানায়নি শিক্ষা বোর্ডগুলো।

গত ২৮ জুলাই চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল। পাসের হার ছিল ৮০ দশমিক ৩৯ শতাংশ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত