২৯ নভেম্বর, ২০২৬ ১০:২৯ এএম

দেশেই সব ধরনের ক্যান্সার চিকিৎসার প্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: সচিব আনোয়ার হোসেন

দেশেই সব ধরনের ক্যান্সার চিকিৎসার প্রাপ্যতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: সচিব আনোয়ার হোসেন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে ক্যান্সার নির্ণয়, আধুনিক চিকিৎসা, নিউক্লিয়ার মেডিসিন এবং গবেষণার সক্ষমতা বাড়াতে একটি সমন্বিত ‘জাতীয় পারমাণবিক চিকিৎসা, ক্যান্সার গবেষণা ও থেরানোস্টিক নেটওয়ার্ক’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ের মিনি অডিটোরিয়ামে (১০ তলা)  এই প্রস্তাবিত প্রকল্পের ধারণাপত্র ও বাস্তবায়ন কৌশল নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।   

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম মইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। সভায় প্রস্তাবিত প্রকল্পের ধারণাপত্র ও বাস্তবায়ন কৌশল নিয়ে মূল উপস্থাপনা প্রদান করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আনোয়ারুল আজিম।

সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন এবং অনকোলজি ক্লাবের বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. এ এফ এম কামাল উদ্দিন।

সমন্বিত চিকিৎসা ও গবেষণার লক্ষ্য মূল উপস্থাপনা ও আলোচনায় জানানো হয়, প্রস্তাবিত এই নেটওয়ার্কের মাধ্যমে নিউক্লিয়ার মেডিসিন, ক্যান্সার চিকিৎসা, গবেষণা, উন্নত ইমেজিং এবং থেরানোস্টিক প্রযুক্তির মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মূল লক্ষ্য হলো রোগের দ্রুত ও নির্ভুল শনাক্তকরণ, ব্যক্তিকেন্দ্রিক (পার্সোনালাইজড) চিকিৎসা এবং আধুনিক রেডিওনিউক্লাইডভিত্তিক চিকিৎসার সুযোগ সম্প্রসারণ করা।

আন্তঃপ্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা এই উদ্যোগ বাস্তবায়নে বিএমইউ ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ, সংশ্লিষ্ট ক্যান্সার হাসপাতাল এবং সাভারভিত্তিক পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে সম্পৃক্ত করার বিষয়টি বিশেষ গুরুত্ব বহন করছে। এর ফলে রোগীর রোগনির্ণয় থেকে শুরু করে চিকিৎসা, ফলোআপ এবং উচ্চতর গবেষণা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ ও সমন্বিত সেবাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।থেরানোস্টিক ও আধুনিক প্রযুক্তির ব্যবহার থেরানোস্টিক প্রযুক্তির মাধ্যমে একই ধরনের নির্দিষ্ট জৈবিক লক্ষ্যকে কাজে লাগিয়ে রোগ শনাক্তকরণ ও চিকিৎসার পরিকল্পনা করা যায়। 

পাশাপাশি, এই প্রকল্পের আওতায় উপযুক্ত ক্ষেত্রে আলফা-নিঃসরণকারী রেডিও নিউক্লাইডভিত্তিক চিকিৎসা, উন্নত রেডিও ফার্মাসিউটিক্যাল গবেষণা এবং নতুন চিকিৎসাপদ্ধতির ক্লিনিক্যাল মূল্যায়নের সুযোগ তৈরি হবে। সফল বাস্তবায়নে করণীয় সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মতে, এ ধরনের নেটওয়ার্ক সফল করতে আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ জনবল, মেডিকেল ফিজিক্স, রেডিওফার্মেসি, রেডিয়েশন সেফটি, মানসম্মত গবেষণাগার, ক্লিনিক্যাল ট্রায়াল এবং কার্যকর রেফারেল ব্যবস্থার সমন্বয় প্রয়োজন। যথাযথ পরিকল্পনা, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং গবেষণার মাধ্যমে উদ্যোগটি বাস্তবায়িত হলে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ও নিউক্লিয়ার মেডিসিনের সক্ষমতা বৃদ্ধিতে তা মাইলফলক হয়ে থাকবে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে উন্নত প্রযুক্তির ব্যবহার, স্থানীয় গবেষণা এবং সাধারণ রোগীদের জন্য সাশ্রয়ী ও আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের নতুন দ্বার উন্মোচিত হবে।

পর্যালোচনা সভায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং দেশের শীর্ষস্থানীয় ক্যান্সার চিকিৎসা ও গবেষণা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজ্ঞানী ও চিকিৎসকগণ সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন।

মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন বলেন, সরকার সকল ধরনের ক্যান্সার চিকিৎসার প্রাপ্যতা দেশে নিশ্চিত করতে বন্ধ পরিকর। 

জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউটের পরিচালক বলেন, সবার সাথে একসাথে কাজ করতে বদ্ধ পরিকর।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক