২৭ সেপ্টেম্বর, ২০২১ ০৮:৪১ এএম

এসএসসি-সমমান পরীক্ষার রুটিন প্রকাশ আজ

এসএসসি-সমমান পরীক্ষার রুটিন প্রকাশ আজ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: মাধ্যমিক পর্যায়ের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশিত হবে আজ সোমবার (২৭ সেপ্টেম্বর)। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করার কথা রয়েছে।

আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, এসএসসি ও সমমান পরীক্ষা ১০, ১২, ১৪ ও ১৫ নভেম্বর শুরু করতে আলাদা চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়। ১৫ নভেম্বর থেকে পরীক্ষা শুরু করে ২৮ নভেম্বর পরীক্ষা শেষ করতে অনুমোদন দেওয়া হয়েছে।

বোর্ডের সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবের অনুমোদন এখনও হাতে আসেনি। সোমবার সেটি পাওয়ার কথা রয়েছে। পরীক্ষার রুটিন পেলে সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অন্যদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়। এবার করোনার কারণে এসব পরীক্ষা পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ ও পরিচালনা সংক্রান্ত নির্দেশনায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবারের দাখিল পরীক্ষা আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক