২৯ জুন, ২০২৫ ০১:৫৭ পিএম

শিক্ষক সংকটে ময়মনসিংহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি

শিক্ষক সংকটে ময়মনসিংহ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শিক্ষক নিয়োগ ও ক্লাস চালুর দাবিতে ময়মনসিংহের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন অধ্যক্ষ নেই, নেই শিক্ষকও। এতে তিনটি ব্যাচের ১৫৬ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে।

আজ রোববার (২৯ জুন) নিজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা এ বিক্ষোভ মানববন্ধন করেন।

২০২২ সালে ডা. সাইফুল ইসলাম খান অধ্যক্ষ হিসেবে প্রতিষ্ঠানটি চালু করলেও চলতি বছরের মার্চে পদোন্নতি পেয়ে সিভিল সার্জন হিসেবে যোগ দেন তিনি। এরপর থেকে প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষের পদ শূন্য। অধ্যক্ষ না থাকায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা বলছেন, চার মাস যাবৎ প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ নেই। এবং স্থায়ী কোনো শিক্ষক নেই। অতিথি শিক্ষক রয়েছেন তারা সপ্তাহে চারদিন এসে ক্লাস নেন।

কলেজ সূত্রে জানা গেছে, সরকারি কলেজটিতে তিনটি ব্যাচ চলমান। কিন্তু শিক্ষক সংকটের কারণে সেশনজটে পড়ে কোনো ব্যাচের শিক্ষার্থীরাই এখনও প্রথম বর্ষের গণ্ডি পার হতে পারেননি। প্রতিষ্ঠানটিতে দুটি বিভাগে কার্যক্রম চলমান। এগুলো হলো– ল্যাবরেটরি ও রেডিওলজি বিভাগ। ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের পরীক্ষা গত ফেব্রুয়ারিতে শেষ হলেও ফলাফল পায়নি চার মাসেও।

এসআইএস/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আইএইচটি
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত