১৪ অক্টোবর, ২০২৫ ০১:১৬ পিএম

আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর

আইএইচটি ও ম্যাটস ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর
ছবি: মেডিভয়েস ফাইল

মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৪ অক্টোবর। শিক্ষার্থীদের প্রবেশপত্র সংগ্রহ করতে হবে আগামী ১৯ থেকে ২১ অক্টোবরের মধ্যে।

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) ভর্তি পরীক্ষা আগামী ২৪ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার প্রবেশপত্র টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েব পোর্টাল (http://dgme.teletalk.com.bd) থেকে আগামী ১৯ অক্টোবর (সকাল ১০টা) থেকে ২১ অক্টোবর (রাত ১১টা ৫৯ মিনিট) পর্যন্ত ডাউনলোড করা যাবে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত