আইএইচটি-ম্যাটসে ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর, আবেদন শুরু বৃহস্পতিবার
মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী ১৯ সেপ্টেম্বর এ দুই প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) অনলাইনে আবেদন শুরু হচ্ছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টায় শুরু হয়ে ২৭ আগস্ট রাত ১১ টা ৫৯ মিনি পর্যন্ত চলবে অনলাইনে আবেদন। পরদিন ২৮ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়া যাবে। ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি কোর্স ও ডিপ্লোমা ইন মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং কোর্সে সরকারি ও বেসরকারি আইএইচটি ও ম্যাটসসমূহে ভর্তির জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করা যাচ্ছে।
এতে বলা হয়, ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে এ পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান থাকতে হবে এবং এ বিষয়ে ন্যূনতম জিপিএ ২.০০ পয়েন্ট হতে হবে।
এ বছর আইএইচটি ও ম্যাটসে ভর্তিতে ফি ধরা হয়েছে সাতশ টাকা। আগ্রহী প্রার্থীদের টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
এনএআর/
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬
-
০২ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ জানুয়ারী, ২০২৬
-
১৩ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫