বুধবার শেষ হচ্ছে আইএইচটি-ম্যাটসের ভর্তির আবেদন
মেডিভয়েস রিপোর্ট: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ও মেডিকেল অ্যাসিস্টেন্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আগামীকাল বুধবার (২৭ আগস্ট)। পরদিন বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়ার সুযোগ থাকবে। এ দুই প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
এর আগে গত ১২ আগস্ট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটির পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর এতে সই করেন। ১৪ আগস্ট সকাল ১০টায় অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আগ্রহী ভর্তিচ্ছুরা আবেদন করতে পারবেন। পরদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ভর্তি ফি জমা দেওয়া যাবে।
এ ছাড়া ১৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ১৬ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায়।
এ বছর ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ন্যূনতম জিপিএ ৩.০০ পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে এ পরীক্ষায় আবশ্যিকভাবে জীববিজ্ঞান থাকতে হবে এবং এ বিষয়ে ন্যূনতম জিপিএ ২.০০ পয়েন্ট হতে হবে। এ বছর আইএইচটি ও ম্যাটসে ভর্তিতে ফি ধরা হয়েছে সাতশ টাকা।
এনএআর/
-
০৫ এপ্রিল, ২০২৬
-
১৬ ফেব্রুয়ারী, ২০২৬
-
০২ ফেব্রুয়ারী, ২০২৬
-
০১ জানুয়ারী, ২০২৬
-
১৩ ডিসেম্বর, ২০২৫
-
০৬ ডিসেম্বর, ২০২৫