২৬ অগাস্ট, ২০২৫ ০১:১১ পিএম
মহাখালী কমপ্লেক্স কমিটি বাতিল
শিশু হাসপাতাল ড্যাবের সম্পাদক ডা. কামালকে অব্যাহিত, নতুন দায়িত্বে ডা. ফারুক
ডা. ফারুক আহমেদকে ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডা. ফারুক আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ড্যাবের মহাখালী কমপ্লেক্স শাখা কমিটি বাতিল করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) রাতে ড্যাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ডা. এম এ কামালকে সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দিয়ে ডা. ফারুক আহমেদকে ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব প্রদান করা হয়। একইসঙ্গে, মহাখালী কমপ্লেক্স শাখা ড্যাব এর কমিটি বাতিল করা হয়েছে।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
বিভাগীয় কমিশনারের তথ্য
মমেকে আগুন: পদদলিত হয়ে ছয়জনের মৃত্যুর খবর সঠিক নয়
এই বিভাগের সর্বাধিক পঠিত