২৬ অগাস্ট, ২০২৫ ০৩:৫৭ পিএম

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে আক্রান্ত ৪৭০

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে আক্রান্ত ৪৭০
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪৭০ জন। এ সময়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬৩ জন। এ নিয়ে সারা বছরে ২৯ হাজার ৫১৪ জন আক্রান্তের বিপরীতে ২৭ হাজার ৯৮০ জন ছাড়পত্র পেয়েছেন। আর মৃত্যু হয়েছে ১১৮ জনের। বাকিরা হাসপাতাল ও বাসায় চিকিৎসা নিচ্ছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে রয়েছেন ৭৪ জন করে। সিটি কর্পোরেশনের বাইরে বিভাগগুলোর মধ্যে বরিশালে ৯৪, চট্টগ্রামে ৮৭, ঢাকায় ৯০, খুলনায় ৩৪ এবং ময়মনসিংহে ১১ ও রংপুর বিভাগে ছয়জন আক্রান্ত হয়েছেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

মেডিভয়েস নিউজ রুম অনুষ্ঠানে পেশাজীবী নেতাদের মত

চিকিৎসকের নিরাপত্তায় নিহিত কার্যকর স্বাস্থ্যব্যবস্থা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক