ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৫ চিকিৎসক নিয়োগ, আবেদন ২ ডিসেম্বর পর্যন্ত
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।
রোববার (৮ নভেম্বর) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিকেল অফিসার পদে ১৩ জন, মেডিকেল অফিসার (প্যাথলজি) পদে একজন এবং ডেন্টাল সার্জন পদে একজন নিয়োগ দেওয়া হবে। তিনটি পদই নবম গ্রেডের। এসব পদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন ধরা হযেছে।
আবেদনের যোগ্যতা
মেডিকেল অফিসার ও মেডিকেল অফিসার (প্যাথলজি) পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন থাকতে হবে।
ডেন্টাল সার্জন পদে আবেদনের জন্য বিডিএস ডিগ্রি ও বিএমডিসির নিবন্ধন থাকতে হবে।
বয়সসীমা
৯ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ১১ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ২ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
আবেদন করতে হবে https://dscc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।
অন্যান্য পদেও নিয়োগ
চিকিৎসক নিয়োগের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কীট নিয়ন্ত্রণ কর্মকর্তা পদে একজন এবং ভেটেরিনারি কর্মকর্তা পদে ছয়জন নিয়োগ দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘১৮ নভেম্বর ২০২৫ তারিখের ৪৬.২০৭.০০০.০৩.০৩. ৩২৩৭,২০২৫-৬৮৭ নম্বর স্মারকে প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন ও Financial Express পত্রিকায় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।’
নিয়োগের বিস্তারিত শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপ্রক্রিয়া জানতে ক্লিক করুন।
এমআর/