১৪ নভেম্বর, ২০২৬ ০৮:০৭ পিএম
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, করা হয়েছে এনজিওগ্রাম
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করে। বর্তমানে তিনি সুস্থ আছেন।
হাসপাতালের চিকিৎসক ফজলে রাব্বি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আরও পড়ুন
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই
আজ বিশ্ব ডায়াবেটিস দিবস
এই বিভাগের সর্বাধিক পঠিত