১৫ নভেম্বর, ২০২৬ ০৩:২৬ পিএম

অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন আহ্বান, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত

অধ্যাপক পদে পদোন্নতির জন্য আবেদন আহ্বান, চলবে ২৯ নভেম্বর পর্যন্ত
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: সরকারি চিকিৎসকদের অধ্যাপক (গ্রেড-৩) পদে পদোন্নতির জন্য আবেদন আহ্বান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ১৫ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত আগ্রহী চিকিৎসকরা আবেদন করতে পারবেন। আজ রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) মাধ্যমে অধ্যাপক পদে পদোন্নতির লক্ষ্যে বিষয়ভিত্তিক জ্যেষ্ঠতা তালিকা তৈরির জন্য বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসে কর্মরত আগ্রহী চিকিৎসকদের কাছ থেকে আবেদন নেওয়া হবে।

আবেদনকারীদের এইচআরআইএস প্রোফাইলে ব্যক্তিগত ও চাকরিসংক্রান্ত সব তথ্য হালনাগাদ করতে হবে। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতা, বিএমডিসি নিবন্ধন, চাকরিতে যোগদান, পদোন্নতি, প্রশিক্ষণ, অভিজ্ঞতা ও গবেষণা প্রকাশনার প্রয়োজনীয় তথ্য এবং সনদপত্র আপলোড করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রির ধরনভেদে ফিডার পদে পাঁচ, সাত অথবা আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া বিএমডিসি স্বীকৃত দেশি-বিদেশি মেডিকেল জার্নালে কমপক্ষে পাঁচটি গবেষণা প্রকাশনা থাকতে হবে। প্রতিটি প্রকাশনার কভার পৃষ্ঠা ও সূচিপত্রও জমা দিতে হবে।

আবেদনকারীদের ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বার্ষিক বা প্রযোজ্য ক্ষেত্রে আংশিক গোপনীয় অনুবেদন (এসিআর) স্বাস্থ্য অধিদপ্তরের এসিআর শাখায় জমা থাকতে হবে। এর স্ক্যান কপিও এইচআরআইএস প্রোফাইলে হালনাগাদ করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে দুই কপি আবেদনপত্র, ১০ কপি পূর্ণাঙ্গ এইচআরআইএস বায়োডাটা, নিয়োগ ও পদোন্নতির আদেশ, শিক্ষাগত যোগ্যতার সনদ, বিএমডিসি নিবন্ধন, গবেষণা প্রকাশনা, ফিডার পদে অভিজ্ঞতার সনদ এবং অন্যান্য প্রয়োজনীয় নথি।

নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র স্বাস্থ্য অধিদপ্তরের গ্রহণ শাখায় এন্ট্রি করে এইচআরএম শাখার (চতুর্থ তলা, কক্ষ নম্বর ৪১৫) নতুন ভবন, মহাখালী, ঢাকায় জমা দিতে হবে। ২৯ নভেম্বরের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এইচআরআইএস প্রোফাইলে ভুল বা মিথ্যা তথ্য দিলে আবেদন সরাসরি বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিপূর্বে যারা আবেদন করেছেন, তাদেরও পুনরায় আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তি দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত