দেশের আধুনিক দন্তচিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক ডা. মতিউর রহমান আর নেই
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশের আধুনিক দন্তচিকিৎসার অন্যতম পথিকৃৎ, বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনালের (বিএডিআই) এর সাবেক সভাপতি অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা আর নেই। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করেছে বিএডিআই সদস্যরা। তারা অধ্যাপক মোল্লাকে একজন শ্রদ্ধেয় শিক্ষক, পরামর্শদাতা, দূরদর্শী নেতা এবং প্রজন্মের পর প্রজন্ম দন্ত চিকিৎসকদের অনুপ্রেরণার উৎস হিসেবে স্মরণ করেছেন।
এর আগে গত ২০ আগস্ট অ্যাঞ্জিওগ্রাম-সংক্রান্ত গুরুতর জটিলতার পর অধ্যাপক মোল্লা মারাত্মক হেমোরেজিক স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়।
অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা বাংলাদেশের ওরাল ও ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি এবং ডেন্টাল ইমপ্লান্টোলজির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আধুনিক দন্তচিকিৎসার বিকাশে তাঁর দীর্ঘদিনের পেশাগত নেতৃত্ব, প্রজ্ঞা ও নিষ্ঠা তাঁকে দেশের দন্ত চিকিৎসা অঙ্গনে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।
অসংখ্য শিক্ষার্থী, তরুণ চিকিৎসক ও সহকর্মীর শিক্ষক ও পরামর্শদাতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর জ্ঞান, নেতৃত্বের মাধ্যমে গড়ে ওঠা চিকিৎসকরা দেশের দন্ত চিকিৎসা ব্যবস্থায় অবদান রেখে চলেছেন।
তাঁর মৃত্যুতে দেশের দন্ত চিকিৎসা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এমআর/
-
০৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১৬ সেপ্টেম্বর, ২০২১
-
২৭ অগাস্ট, ২০২১
-
২০ অগাস্ট, ২০২১
-
১৯ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
০৪ অগাস্ট, ২০২১
-
০৩ অগাস্ট, ২০২১
-
১৪ জুলাই, ২০২১
-
০৬ জুন, ২০২১