করোনায় চলে গেলেন স্যাকমো সুদীপ্ত দেব শর্মা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের আক্রান্ত হয়ে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) সুদীপ্ত দেব শর্মা মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৭ বছর।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আফরোজ সুলতানা লুনা।
তিনি বলেন, গত ১৬ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হন সুদীপ্ত দেব শর্মা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। এরপর তিন আগস্ট ওই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের সেবায় নিয়োজিত ছিলেন সুদীপ্ত দেব শর্মা।
তার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
১৬ সেপ্টেম্বর, ২০২১
-
২৭ অগাস্ট, ২০২১
-
২০ অগাস্ট, ২০২১
-
১৯ অগাস্ট, ২০২১
-
০৮ অগাস্ট, ২০২১
-
০৪ অগাস্ট, ২০২১
-
০৩ অগাস্ট, ২০২১
-
১৪ জুলাই, ২০২১
-
০৬ জুন, ২০২১
-
১৬ এপ্রিল, ২০২১