আর্মড ফোর্সেস ও আর্মি মেডিকেলের এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধ ও চলমান বিধিনিষেধ বিবেচনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ১ম বর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার সময়সূচী পরিবর্তন করা হয়েছে। আগামী ৭ আগস্টের পরিবর্তে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ আগস্ট বিকাল ৩টা।
মঙ্গলবার (৩ আগস্ট) মেজর মুহাম্মদ আনোয়ারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোধে কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক সার্বিক কার্যাবলি বা চলাচলে নিষেধাজ্ঞা আরোপের সময়সীমা বৃদ্ধির প্রেক্ষিতে ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও ৫টি আর্মি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষা আগামী ৭ আগস্টের পরিবর্তে ১৪ আগস্ট বিকেল চারটায় আয়োজনের পুনঃপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতদসংগে বরাত পত্র ‘ক’ বাতিল হিসেবে গণ্য করার জন্য অনুরোধ করা হলো।’
এর আগে গত ৯ এপ্রিল এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে করোনা পরিস্থিতি ও বিধিনিষেধ বিবেচনায় সেটি ৭ আগস্ট নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার দ্বিতীয় বারের মতো আবারও পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।
-
১২ ডিসেম্বর, ২০২৫
-
১৬ জুন, ২০২৫
-
১৭ মে, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
২২ জানুয়ারী, ২০২৫
জাতীয় মেধায় দ্বিতীয়
ক্যান্সারে বাবার মৃত্যু ও মায়ের ইচ্ছাতে মেডিকেলে সানজিদ সিরাজ
-
২২ জানুয়ারী, ২০২৫
-
২০ জানুয়ারী, ২০২৫
কাগজপত্র যাচাই ২৯ জানুয়ারি
কোটায় সুযোগ পাওয়া ১৯৩ শিক্ষার্থীর মেডিকেলে ভর্তি অনিশ্চয়তায়