১৬ জুন, ২০২৫ ০৬:৫৩ পিএম

এমবিবিএসের ওরিয়েন্টেশন মঙ্গলবার

এমবিবিএসের ওরিয়েন্টেশন মঙ্গলবার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হতে যাচ্ছে আগামীকাল মঙ্গলবার (১৭ জুন)। ভবিষ্যত চিকিৎসকদের বরণ করে নিতে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে সারাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলো। একই সঙ্গে শপথ গ্রহণের মাধ্যমে চিকিৎসা শিক্ষার আঙিনায় পা রাখতে যাচ্ছেন নবীন শিক্ষার্থীরা।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল সারাদেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হবে।

এর আগে গত ১ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে ১৭ জুন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়। অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর ওই বিজ্ঞপ্তিতে সই করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ এমবিবিএস কোর্সের শিক্ষার্থীদের ক্লাস আগামী ১৭ জুন শুরু হবে।’

এতে মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনের অনুমোদন রয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : এমবিবিএস কোর্সে ভর্তি
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত