১৪ জুলাই, ২০২১ ১০:৫১ এএম
হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোস্তফা কামাল আর নেই
ডা. সৈয়দ মোহাম্মদ মোস্তফা কামাল। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: করোনা জটিলতায় না ফেরার দেশে পাড়ি জমালেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) কার্ডিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ মোস্তফা কামাল।
মঙ্গলবার (১৩ জুলাই) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
ডা. মোস্তফা কামাল ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যাপক ও বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সাধারণ সম্পাদক। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রখ্যাত এই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
‘ডেঙ্গু ও হাম প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা
বিএমডিসিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যকারিতা বাড়ানোর তাগিদ সাবেক ডব্লিউএইচও উপদেষ্টার

এই বিভাগের সর্বাধিক পঠিত