সিলেট ওসমানী মেডিকেলের চিকিৎসক ডা. সোহেল আর নেই
মেডিভয়েস রিপোর্ট: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অ্যানেসথেসিয়া বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ডা. সোহেল আহমেদ সরকার মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে ওসমানী হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৪১ বছর।
কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. সোহেল আহমেদ সরকার সিলেটের একজন পরিচিত অ্যানেসথেসিওলজিস্ট ও আইসিইউ বিশেষজ্ঞ ছিলেন। তিনি বাংলাদেশ সোসাইটি অব অ্যানেসথেসিওলজিস্টস, ক্রিটিকেল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানসের (বিএসএ-সিসিপিপি) সিলেট শাখার আজীবন সদস্য ছিলেন।
এদিকে তার মৃত্যুতে চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান চিকিৎসকরা।
এমআই/
-
৯ ঘন্টা আগে
-
২৮ সেপ্টেম্বর, ২০২৬
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬