ডা. নাজিরুম মুবিন
মেডিকেল অফিসার, মিনিস্ট্রি অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার
১৪ জুলাই, ২০২১ ১২:০১ পিএম
কোন পরিবহনে করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি?
আগামীকাল থেকে ২৩শে জুলাই ভোর ছয়টা পর্যন্ত ১০ দিনের জন্য লকডাউন শিথিল করা হয়েছে। এই কয়দিন গণপরিবহন স্বাভাবিকভাবে চলাচল করবে৷ ঈদ উৎসবের কারণে অনেকেই কর্মস্থল থেকে শেকড়ে ফিরে যাবেন। আবার ঈদ শেষে কর্মস্থলে ফিরে আসবেন।
বিভিন্ন যাতায়াত মাধ্যমে করোনাভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার তুলনামূলক সম্ভাবনা নিয়ে সম্প্রতি একটি চমৎকার গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দুইজন গবেষক ভারতের বিভিন্ন পরিবহন ব্যবস্থার উপর এই গবেষণাটি করেছেন। গবেষকদ্বয় অটোরিকশা, নন-এসি ট্যাক্সি, এসি ট্যাক্সি এবং নন-এসি বাস এই চার ধরণের পরিবহনের মধ্যে তুলনা করেছেন, প্রত্যেক ক্ষেত্রেই ধরে নেওয়া হয়েছে যানবাহনের মধ্যে একজন যাত্রী কোভিড পজিটিভ।
গবেষণার ফলাফলটি সংক্ষেপে তুলে ধরছি-
১. এসি ট্যাক্সির তুলনায় নন-এসি ট্যাক্সিতে জানালা খোলা অবস্থায় ভ্রমণ করলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা ২৫০ ভাগ কমে যায়।
২. অটোরিকশায় ভ্রমণের তুলনায় নন-এসি ট্যাক্সিতে ভ্রমণ করলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা ৮৬ গুণ বেড়ে যায় এবং এসি ট্যাক্সির ক্ষেত্রে তা ৩০০ গুণ বেড়ে যায়।
৩. ৪০ সিটের একটি বাসের একজন যাত্রী বাস থামা অবস্থায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা অটোরিকশার একজন যাত্রীর তুলনায় ৭২ গুণ বেশি
৪. সব যানবাহনেই চলন্ত অবস্থায় এবং গতি বাড়ানোর সঙ্গে সঙ্গে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে।
৫. যে যানবাহনের বায়ু চলাচল যত ভালো সেখানে সংক্রমিত হওয়ার সম্ভাবনা তত কম। অটোরিকশায় সবাই খুব কাছাকাছি বসলেও সেখানে বায়ু চলাচল বেশি থাকায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম।
৬. তুলনামূলক নিরাপদ যানবাহনের ক্রম অটোরিকশা > বাস > নন এসি ট্যাক্সি > এসি ট্যাক্সি।
সুতরাং এই মহামারীতে এসি যানবাহন এড়িয়ে চলুন। যে যানবাহনে বায়ু চলাচল বেশি সেই যানবাহনে ভ্রমণ করুন।
-
১৩ জানুয়ারী, ২০২২
-
০৪ জানুয়ারী, ২০২২
-
০৬ নভেম্বর, ২০২১
-
১০ অগাস্ট, ২০২১
-
০৯ অগাস্ট, ২০২১
-
১৪ জুলাই, ২০২১
-
০৩ মে, ২০২১
-
০১ মে, ২০২১