২৪ চিকিৎসককে তৃতীয় গ্রেডে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত ২৪ জন চিকিৎসককে তৃতীয় গ্রেডে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবাার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার (১১ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পারসোনেল-২ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘সুপিরিয়র সিলেকশন বোর্ডের সুপারিশকৃত নিম্নোক্ত ২৪ জন কর্মকর্তাকে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর তৃতীয় গ্রেড টাকা ৫৬,৫০০-৭৪,৪০০ বেতনক্রমে পরিচালক বা সমমান পদে পদোন্নতি প্রদানপূর্বক তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে পদায়ন করা হলো।’
এতে আরও বলা হয়েছে, ‘পরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র email:[email protected] এ প্রেরণ করবেন।’
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থ জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।
►তৃতীয় গ্রেডে পদায়ন পাওয়া চিকিৎসকদের তালিকা দেখতে ক্লিক করুন