২৩ মে, ২০২১ ১১:৩৭ এএম

৩০ তারিখ পর্যন্ত লকডাউন, চলবে দূরপাল্লার সব গণপরিবহন

৩০ তারিখ পর্যন্ত লকডাউন, চলবে দূরপাল্লার সব গণপরিবহন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধি-নিষেধের চলমান লকডাউন ৩০ মে মধ্যরাত পর্যন্ত বাড়ালো সরকার। তবে অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লাসহ সব ধরনের  গণপরিবহণ। এছাড়া সীমিত পরিসরে হোটেল রেস্তোরায়ও বসে খাওয়া-দাওয়া করা যাবে।

আজ রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখর উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নির্দেশনার অনুবৃত্তিক্রমে নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে এ বিধি-নিষেধ আরোপের সময়সীমা ২৩ মে ২০২১ তারিখ মধ্যরাত থেকে ৩০ মে ২০২১ তারিখ পর্যন্ত বর্ধিত করা হলো।’

এছাড়া আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং সবধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকাগুলো আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দিতে পারবে।

উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেওয়া হলো বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের লকডাউন শুরু হয়। পরে চার দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সেই মেয়াদ শেষ হবে আজ রোববার মধ্যরাতে। এরই মধ্যে লকডাউনের মেয়াদ বাড়িয়েছে সরকার।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : লকডাউন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক