চীনের সানিয়াত শহরে লকডাউন, আটকা পড়েছে ৮০ হাজার পর্যটক
মেডিভয়েস রিপোর্ট: চীনের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর সানিয়াতে লকডাউন জারি করেছে দেশটির সরকার। হঠাৎ এই লকডাউন ঘোষণার ফলে শহরটিতে আটকা পড়েছেন অন্তত ৮০ হাজার পর্যটক। সানিয়াতে লকডাউন জারি বিষয়ক এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, চলতি মাসে ১ আগস্ট থেকে এ পর্যন্ত শহরটিতে ৪৫৫ জন ব্যক্তি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সংক্রমণ যেন আরও ছড়িয়ে পড়তে না পারে, সেজন্যই লকডাউন জারি করা হয়েছে।
তবে সানিয়ার ডেপুটি মেয়র হি শিগাং অবশ্য চীনের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল সিসিটিভিকে জানিয়েছেন, লকডাউনের কারণে আটকা পড়া পর্যটকরা যেন দ্রুত সানিয়া ত্যাগ করতে পারেন, সেই ব্যবস্থা ইতোমধ্যে নিয়েছে সরকার।
চীনের বিভিন্ন সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, সরকারের নেওয়া ‘জিরো কোভিড’ নীতির ভিত্তিতে লকডাউন জারি করা হয়েছে শহরটিতে।
চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেইনানের রাজধানী সানিয়াতে ১০ লাখ মানুষের বাস। সমুদ্র তীরবর্তী এ শহরটি দেশি-বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ স্থল।
এদিকে, লকডাউন জারির পর শনিবার সকাল থেকেই গণপরিবহন বন্ধ রয়েছে সানিয়ায়, সাধারণ মানুষের চলাচলও সীমিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। এর ফলে উদ্বেগে পড়েছেন শহরটিতে আটকা পড়া পর্যটকরা।
সরকারের নির্দেশনা অনুযায়ী, যেসব পর্যটক শহর ত্যাগে ইচ্ছুক— তাদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দু’টি পিসিআর টেস্ট করাতে হবে। যেসব পর্যটকের দুটি রিপোর্টই নেগেটিভ আসবে, তাদেরকে স্থানীয় সরকারের উদ্যোগে শহর ত্যাগের ব্যবস্থা করে দেওয়া হবে।
-
৩১ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২২
-
২৪ নভেম্বর, ২০২২
-
০৬ অগাস্ট, ২০২২
-
১২ মে, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৩ জানুয়ারী, ২০২২
-
১৯ ডিসেম্বর, ২০২১
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
সেনেগাল ফুটবলে চাঞ্চল্য
জাতীয় দলের প্রধান চিকিৎসক ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ
বিএমইউ (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ প্রত্যাহারের দাবি
সরকারি হাসপাতাল বাণিজ্যিকীকরণে মানুষের ওপর আর্থিক চাপ বাড়বে: বিরোধীদলীয় নেতা
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা