২৪ নভেম্বর, ২০২৬ ১১:১৮ এএম

ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ছয় চিকিৎসক

ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ছয় চিকিৎসক
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অবসটেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের (ওজিএসবি) নির্বাহী কমিটিতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অবসটেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি বিভাগের ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত চিকিৎসকেরা হলেন—ওজিএসবির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী ফারহানা বেগম, সায়েন্টিফিক সেক্রেটারি অধ্যাপক ডা. তাবাসসুম পারভীন, কালচারাল সেক্রেটারি সহকারী অধ্যাপক ডা. ফারাহ নুর এবং নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. মনোয়ারা বেগম, সহকারী অধ্যাপক ডা. আনজুমান আরা ও সহকারী অধ্যাপক ডা. হাসিনা খাতুন।

এ উপলক্ষে রোববার (২২ নভেম্বর) বিএমইউর প্রক্টর ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বিএমইউ শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শেখ ফরহাদসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রক্টরের কার্যালয়ে নবনির্বাচিত চিকিৎসকদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শেখ ফরহাদ নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, দেশের মাতৃস্বাস্থ্যসেবার উন্নয়নে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি বর্তমান বিএনপি সরকার গৃহীত স্বাস্থ্য কর্মসূচির বাস্তবায়নে অবদান রাখার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও গতিশীল ও কার্যকর করতে তাঁদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বিএমইউর সহকারী প্রক্টর অধ্যাপক ডা. রিফাত রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি অধ্যাপক ডা. সৈয়দা তাজনীন ওয়ারিস সিমকী।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহসভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, সহসভাপতি অধ্যাপক ডা. মো. আদনান হাসান মাসুদ ও ডা. মো. রিদওয়ানুল ইসলাম, যুগ্ম মহাসচিব ডা. মুহাম্মদ শহিদুল হক রাহাত ও ডা. মুহাম্মদ জাফর ইকবাল, সাংগঠনিক সম্পাদক ডা. মো. এনামুল হক, সহদপ্তর সম্পাদক (১) ডা. আবু নূর মো. মাসুদ রানা, সহমানবসম্পদ সম্পাদক ডা. আরিফ মাহমুদ জুয়েল এবং কেন্দ্রীয় ড্যাবের সদস্য ডা. এ. কে. আল মিরাজ।

এ ছাড়া বিএমইউ ড্যাবের সহসমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. মো. রিয়াদুল জান্নাত, বিএমইউর সহকারী প্রক্টর ডা. মোহাম্মদ এরশাদ আহসান, অবসটেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি বিভাগের অধ্যাপক ডা. তানজিলা হালিম, অধ্যাপক ডা. সাবিহা ইসলাম, অধ্যাপক ডা. পারভীন আখতার শামসুন্নাহার, সহযোগী অধ্যাপক ডা. শিরীন ইউসুফসহ বিভাগের অন্যান্য ফ্যাকাল্টি সদস্য ও মেডিক্যাল অফিসাররা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত সবাই ওজিএসবির নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাঁদের পেশাগত সাফল্য ও দেশের স্বাস্থ্যসেবায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।