লকডাউন: ডিপ্লোমা-এমফিল ভর্তি পরীক্ষা নিয়ে যা বললেন বিএসএমএমইউ ভিসি
মেডিভয়েস রিপোর্ট: করোনা মহামারির কারণে স্থগিত হয়ে যাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমফিল, এমএমইডি, ডিপ্লোমা, এমফিল পিএসএম এবং এমপিএইচ কোর্সের জুলাই ২০২১ সেশনের ভর্তি পরীক্ষা পেছাতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। আগামী ৪ জুন পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হতে পারে।
রোববার (২৩ মে) দুপুরে মেডিভয়েসকে এসব তথ্য জানান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। পরীক্ষাটি আগামী ২৮ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
তিনি বলেন, এমফিল, এমএমইডি, ডিপ্লোমা, এমফিল পিএসএম এবং এমপিএইচ কোর্সের জুলাই ২০২১ সেশনের ভর্তি পরীক্ষা এখন সম্পূর্ণ আইনগত দিকনির্দেশনার উপর নির্ভর করছে। যদি আইনগত কোনও সমস্যা না থাকে তাহলে নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আইনগত কোনও সমস্যা দেখা দিলে আগামী ৪ জুন পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হবে।
তবে পরীক্ষার সার্বিক বিষয়ে গৃহীত যেকোনো সিদ্ধান্ত খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে বলেও মেডিভয়েসকে জানিয়েছেন বিএসএমএমইউ ভিসি।
প্রসঙ্গত, বিএসএমএমইউর এমফিল, এমএমইডি, ডিপ্লোমা, এমফিল পিএসএম এবং এমপিএইচ কোর্সের জুলাই ২০২১ সেশনের ভর্তি পরীক্ষা গত ৯ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতি বিবেচনায় গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় তা স্থগিত করা হয়। পরবর্তীতে ভর্তি পরীক্ষার নতুন তারিখ আগামী ২৮ মে ঘোষণা করা হয়েছিল।
-
২২ সেপ্টেম্বর, ২০২৫
তিন দিনব্যাপী দ্বাদশ জাতীয় বিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত
বিএসপিএমআর’র লাইফ টাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত অধ্যাপক কামরুল
-
০২ জুন, ২০২৫
গণঅভ্যুত্থানে হামলা-ভাঙচুর-হত্যাচেষ্টা
চাকরি হারাচ্ছেন বিএমইউর চিকিৎসকসহ ৩৪ কর্মকর্তা-কর্মচারী
-
১৬ মার্চ, ২০২৫
-
১১ মার্চ, ২০২৫