০৮ অগাস্ট, ২০২১ ০২:৫৯ পিএম

করোনায় সদ্য মা হওয়া চিকিৎসক ফাতিমার মৃত্যু

করোনায় সদ্য মা হওয়া চিকিৎসক ফাতিমার মৃত্যু
প্রতীকী ছবি।

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসের আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন সদ্য মা হওয়া চিকিৎসক ফাতিমা তুজ জোহরা দিশা।

আজ রোববার (৮ আগস্ট) একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

তিনি ছিলেন বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী। কিছুদিন আগে একটি সন্তানের মা হয়েছিলেন ডা. ফাতিমা তুজ জোহরা দিশা।

তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক জানিয়েছে টিএমএসএস মেডিকেল কলেজ পরিবার। তাঁর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে টিএমএসএস মেডিকেল কলেজ পরিবার।

ডা. ফাতিমা তুজ জোহরা দিশার মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক