০৮ অগাস্ট, ২০২১ ০৪:১৮ পিএম

স্থগিত ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর

স্থগিত ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: করোনা পরিস্থিতিতে দফায় দফায় পিছিয়ে যাওয়া ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর। গত সপ্তাহে অনুষ্ঠিত অনলাইন মিটিংয়ে প্রাথমিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির আজ রোববার (৮ আগস্ট) বিকেলে মেডিভয়েসকে বলেন, ‘গত সপ্তাহে একটি অনলাইন মিটিং হয়েছে। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে এ রকম সিদ্ধান্ত হয়েছে। তবে এ নিয়ে আরও মিটিং হবে।’

একটি সূত্র জানিয়েছে, ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি ও স্বাস্থ্য শিক্ষা বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ সভায় অংশ নেন। সেখানে সর্বসম্মতিক্রমে আগামী ১০ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

অধ্যাপক ইউসুফ ফকির বলেন, ‘করোনা পরিস্থিতি ক্রমাগতভাবে কমবে বলেই আমরা আশা করছি। সে হিসাবে আগামী ১০ সেপ্টেম্বর ডেন্টালের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রাথমিক অনুমোদন মিলেছে।’

গত ৬ জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. একেএম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়। তবে এদিন ভর্তি পরীক্ষার নতুন কোনো তারিখ জানানো হয়নি।

সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতিআসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৯৭ জন শিক্ষার্থী। 

গত ২৩ মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত নীতিমালায় বলা হয়, বাংলাদেশের নাগরিক শিক্ষার্থীরা ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান এবং ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় পদার্থ, রসায়ন, জীববিজ্ঞানসহ উভয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারা ভর্তির আবেদন করার যোগ্য হবেন। ২০১৭ সালের আগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।

তিনি আরও বলেন, এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে নয় হতে হবে। সকল উপজাতী ও পার্বত্য জেলার প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ কমপক্ষে আট হতে হবে। তবে এককভাবে কোনও পরীক্ষায় জিপিএ সাড়ে তিন থাকতে হবে।

সকলের জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ সাড়ে তিন থাকতে হবে। লিখিত পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষায় ৪০ নম্বরের কম নম্বর পেলে অকৃতকার্য বলে গণ্য হবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেন্টাল ভর্তি পরীক্ষা
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক