১০ মার্চ, ২০২৪ ০৮:১৫ পিএম

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রথম নটরডেমের তামিম

ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, প্রথম নটরডেমের তামিম
প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত করা হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে প্রাথমিকভাবে ৫৪৫ জন নির্বাচিত করা হয়েছে। পরীক্ষায় জাতীয় মেধাক্রমে ১ম হয়েছেন মুহতাসিম সাদিক তানিম। তিনি নটরডেম কলেজের সাবেক শিক্ষার্থী।

রোববার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি ফলাফল প্রকাশের বিষয়ে জানানো হয়েছে। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পারবেন বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। তাদের মধ্যে মেধা কোটায় ৫১৩ জন, ৫% মুক্তিযোদ্ধা কোটায় ২৭ জন ও পশ্চাদপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে ৫ জন রয়েছেন। এসব ভর্তিচ্ছুরা ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটসমূহে ভর্তি হতে পারবেন।

ফল যেভাবে দেখা যাবে

ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট (www.mefwd.gov.bd) ছাড়াও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dgme.gov.bd), স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট (www.dghs.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট (http://dgme.teletalk.com.bd) থেকে জানা যাবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেন্টাল ভর্তি পরীক্ষা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক