করোনা কেড়ে নিলো আরও এক চিকিৎসকের প্রাণ
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের অ্যানেসথেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মনিরুজ্জামান।
আজ বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ডা. মোহাম্মদ মনিরুজ্জামান ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ১৩তম ব্যাচের শিক্ষার্থী।
তাঁর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। এক শোক বার্তায় সংগঠনটি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামরা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।
ডা. মোহাম্মদ মনিরুজ্জামান মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬