করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে ৬৪৬ চিকিৎসকের মৃত্যু
মেডিভয়েস ডেস্ক: বর্তমানে ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে। এই ঢেউয়ে এখন পর্যন্ত দেশটিতে ৬৪৬ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। এর আগে প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছিল। করোনাভাইরাসের ছোবলে ভারতে মোট এক হাজার ৩৯৪ চিকিৎসকের মৃত্যু হয়েছে।
শনিবার (০৫ জুন) ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
আইএমএ জানিয়েছে, ‘২ জুন পর্যন্ত মারা যাওয়া ৬৪৬ জন চিকিৎসকের মধ্যে সর্বাধিক ছিল রাজধানী দিল্লিতে, যা করোনার দ্বিতীয় পর্বের সময়ে ভারতে ক্ষতিগ্রস্ত অন্যতম একটি হটস্পট হয়ে উঠেছিল। এরপরে বিহার, উত্তর প্রদেশ, রাজস্থান, ঝাড়খণ্ড ও অন্য রাজ্য থেকে মারা যাওয়া চিকিৎসকদেরও শনাক্ত করা হয়েছে।
রাজধানী দিল্লিতে প্রাণ হারিয়েছেন ১০৯ জন চিকিৎসক। এছাড়া বিহারে ৯৭, উত্তর প্রদেশে ৭৯, রাজস্থানে ৪৩, ঝাড়খণ্ডে ৩৯, অন্ধ্র প্রদেশে ৩৫, তেলেঙ্গনা ৩৪, গুজরাটে ৩৭, তামিলনাড়ুতে ৩২, পশ্চিমবঙ্গে ৩০, উড়িষ্যাতে ২৩, মহারাষ্ট্রে ২৩, মধ্য প্রদেশে ১৬ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যেও চিকিৎসক মৃত্যুর ঘটনা ঘটেছে।’
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি
বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’