০৩ অগাস্ট, ২০২১ ০৪:৫৭ পিএম

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু

করোনায় আরও এক চিকিৎসকের মৃত্যু
ডা. এএফএম শফিউদ্দিন পাতা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বরিশাল জেলার সাবেক সিভিল সার্জন ডা. এএফএম শফিউদ্দিন পাতা।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী। ডা. শফিউদ্দিন পাতা ব্যক্তিজীবনে ছিলেন সৎ ও নিষ্ঠাবান। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, বন্ধু-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. শফিউদ্দিন পাতার মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত।
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক