১৩ জুন, ২০২৪ ০২:৫৪ পিএম

৫ কোটি টাকা অনুদান পেলেন বিএসএমএমইউর ৪৩৮ গবেষক

৫ কোটি টাকা অনুদান পেলেন বিএসএমএমইউর ৪৩৮ গবেষক
সর্বোচ্চ একজন চিকিৎসককে দেড় লক্ষ টাকার গবেষণা মঞ্জুরী প্রদান করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: উচ্চতর চিকিৎসা শিক্ষায় অধ্যয়নরত চিকিৎসক-শিক্ষার্থীদের পাঁচ কোটি ৩১ লক্ষ টাকা গবেষণা অনুদান প্রদান করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে ৪৩৮ গবেষকের হাতে এসব অনুদান তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক। এ সময় সর্বোচ্চ একজন চিকিৎসককে দেড় লক্ষ টাকার গবেষণা মঞ্জুরী প্রদান করা হয়।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক গবেষক চিকিৎসক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা আনন্দিত যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে সামান্যতম অনুদান দিতে পেরেছি। এটাকে বেসিস হিসেবে নিয়ে তোমরা তোমাদের কাজ করে যাবে। কোনো ফাঁকি দিবে না, পূর্ণ মনোযোগ নিয়েই তোমরা কাজটা করবে। এই কাজটা সারাজীবন থাকবে, সারাজীবন রেফারেন্স দিবে। যে জিনিসটা সারাজীবন রেফারেন্স হিসেবে থাকবে, সে জিনিসটা যেন নাম্বার ওয়ান হয়।’

ডা. নূরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গবেষণার প্রতি অত্যন্ত আন্তরিক। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনও গবেষণার ক্ষেত্রে সব ধরণের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত রয়েছে। গবেষণার মান বৃদ্ধি, সুযোগ সুবিধা বৃদ্ধিসহ গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে বহুমুখী পদক্ষেপ নিয়েছে। এই সুযোগকে কাজে লাগানোর জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীদের বিশেষভাবে আহ্বান জানাচ্ছি, যাতে বিশ্বমানের গবেষণা সম্পন্ন করে রোগীদের কল্যাণ করার সাথে সাথে বিশ্বের বুকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কেও অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করা যায়।’

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও দন্তরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান, প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন।

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত