১৬ নভেম্বর, ২০২৬ ১১:৫৮ এএম

অ্যানেসথেসিওলজিস্টের অভাবে দুর্ভোগে প্রান্তিকের মানুষ: ডা. জুবাইদা

অ্যানেসথেসিওলজিস্টের অভাবে দুর্ভোগে প্রান্তিকের মানুষ: ডা. জুবাইদা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: দেশে প্রায় ২০ কোটি মানুষের জন্য মাত্র তিন হাজার অ্যানেসথেসিওলজিস্ট রয়েছেন জানিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের দুর্গম এলাকায় পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দেওয়া সম্ভব হলে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘চতুর্থ আন্তর্জাতিক অ্যানেসথেসিওলজি সম্মেলন-২০২৬’-এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার দিয়ে একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন দক্ষ, প্রশিক্ষিত ও পর্যাপ্তসংখ্যক স্বাস্থ্যকর্মী।

দেশের স্বাস্থ্য খাতের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য একটি সমৃদ্ধ ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ে তোলা, যেখানে প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা সমান গুরুত্ব পাবে।

দেশে অ্যানেসথেসিওলজিস্টের সংকটের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, প্রায় ২০ কোটি মানুষের দেশে মাত্র ৩ হাজার অ্যানেসথেসিওলজিস্ট রয়েছেন। স্বাস্থ্য খাতের এই বিশেষায়িত ক্ষেত্রে দীর্ঘদিনের অবহেলা ও যথাযথ গুরুত্বের অভাবে হাজার হাজার প্রান্তিক মানুষ নিয়মিত ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি মনে করেন, দেশের প্রত্যন্ত ও দুর্গম অঞ্চল পর্যন্ত পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেসথেসিওলজিস্ট নিয়োগ দেওয়া গেলে এ সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। এ জন্য স্বাস্থ্য খাতের নীতিনির্ধারকদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক