১২ মার্চ, ২০২৪ ০৩:৩৪ পিএম

ডিএমসি সন্ধানীর নতুন কমিটি: সভাপতি তাসিন ও সম্পাদক মাকসুদ

ডিএমসি সন্ধানীর নতুন কমিটি: সভাপতি তাসিন ও সম্পাদক মাকসুদ
রাইয়ান রহমান তাসিন ও সৈয়দ মো. মাকসুদ। বাঁ থেকে

মেডিভয়েস রিপোর্ট: মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সেচ্ছাসেবী সংগঠন সন্ধানীর ঢাকা মেডিকেল কলেজ (ডিএসমি) ইউনিটের ২০২৩-২০২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন যথাক্রমে ডিএমসির ৭৭তম ব্যাচের শিক্ষার্থী রাইয়ান রহমান তাসিন ও সৈয়দ মো. মাকসুদ। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন হাসিন মুকরামিন আসমাইন । 

বৃস্পতিবার (৭ মার্চ) ডিএমসির সন্ধানীর ২০২২-২৩ সেশনের সভাপতি মোস্তফা আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক মোহতাসিম বিন আরাফাত অর্ণব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সহ-সভাপতি পদে নাইম হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাইদ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পদে আনিসুজ্জামান শিপন, অর্থ সম্পাদক পদে মো. মেহেরাব হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক পদে মো. ইমরন নুর রিশাদ ও নুর মোহাম্মদ শাহেদ, ছাত্র কল্যাণ সম্পাদক পদে মাহমুদুন নবী ইমন, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক আশফাক হোসাইন শিহাব ও সজীব কুমার সিংহ দায়িত্ব পালন করবেন।

এছাড়া রোগী কল্যাণ সম্পাদক পদে মো. রুহুল আমিন বিশ্বাস, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক পদে মো. সাকিবুল হাসান ও সিফাত সিদ্দিক নাবিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. শরিফ হাসান মৃধা, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সাফওয়ান ইসলাম ও রিফাত আহমেদ সানি, দপ্তর সম্পাদক পদে মো. রাকিবুল হাসান রকি, যুগ্ম দপ্তর সম্পাদক পদে তাবাসসুম তুবা মনোনীত হয়েছেন।

কমিটির শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান সম্পাদক পদে তাহসিন রহমান, যুগ্ম শিক্ষা, গবেষণা ও পরিসংখ্যান মো. সাদমান সাকিব, ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ সম্পাদক পদে জাহিন জাওয়াদ, ড্রাগ ব্যাংক সম্পাদক পদে মহিউদ্দীন আলমগীর, যুগ্ম ড্রাগ ব্যাংক সম্পাদক পদে মো. আকরামুল হক, কার্যকরী সদস্য পদে মো. নাহিদ হাসান, শ্বাশত পাল ও মো. রোকনুজ্জামান শুভ দায়িত্ব পালন করবেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডিএমসি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক