চলে গেলেন অধ্যাপক ডা. আফতাবউদ্দিন
মেডিভয়েস রিপোর্ট: চলে গেলেন ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম আফতাবউদ্দিন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি।
জানা গেছে, অধ্যাপক ডা. আফতাবউদ্দিন ছিলেন ঢাকা মেডিকেল কলেজের (১৯৫৬ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি ১৯৬০ সালের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯৭৭ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের (সিএমসি) প্যাথলজি বিভাগের প্রধান হিসাবে যোগদান করেন। চিকিৎসা বিদ্যায় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে প্রশিক্ষণ নিয়েছেন অধ্যাপক ডা. আফতাবউদ্দিন।
অধ্যাপক ডা. আফতাবউদ্দিন ১৯৮১ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজে বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। তিনি একই সাথে ঢাকা মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল এবং একটিং প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন এবং ১৯৯১ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে অধ্যাপক ডা. আফতাবউদ্দিন সন্তান-সন্ততি, আত্মীয়-স্বাজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসএইচ
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৭ জানুয়ারী, ২০২৬
-
১৫ জানুয়ারী, ২০২৬