ডিএমসির দুটি ক্লাবের নতুন কমিটি, নির্বাচিত হলেন যারা
মেডিভয়েস রিপোর্ট: শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) দুটি ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। ক্লাব দুটি হলো- মেডিসিন ক্লাব ও কালচারাল ক্লাব।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন।
দুটি ক্লাবের নির্বাচনে নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে ছিলেন ঢাকা মেডিকেল কলেজের কে-৭৭ ব্যাচের শিক্ষার্থী মুবিন ইবনে মুকবুল, সৈয়দ মুশফিক আমিন, শান্ত প্রমিত সাহা, মোস্তফা আমীর ফয়সাল, উমাইর আফিফ, সালসাবিল তারাননুম, তওফিকা নিহা ও ফারহা ব্রতী।
এরমধ্যে ডিএমসির মেডিসিন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আজিজুল ইসলাম ও তাওসিফ ইকবাল। এছাড়াও সহ-সভাপতি পদে ইয়াসমিন খান এবং সহ-সাধারণ সম্পাদক পদে রেজওয়ানুল ইসলাম রাজ নির্বাচিত হয়েছেন।
আর ঢাকা মেডিকেল কলেজ কালচারাল ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে চন্দ্রিকা দাস রিচি এবং মশিহুর রহমান। এছাড়াও সহ-সভাপতি পদে মাইশা তাবাসসুম তূর্ণা এবং সহ-সাধারণ সম্পাদক পদে এবিএম সাঈদ মাহমুদ নির্বাচিত হয়েছেন।
-
০৮ সেপ্টেম্বর, ২০২৫
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৫ ডিসেম্বর, ২০২৪
-
১২ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪
-
২৭ নভেম্বর, ২০২৪