২৩ মে, ২০২৬ ০৪:২১ পিএম

মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
ইমতিয়াজ আহমেদ লিমন জহিরুদ্দীন মো. সাবের ( ছবিতে বাম দিক থেকে )

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুরে মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। নবগঠিত এ কমিটির আহ্বায়ক হয়েছেন ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ লিমন এবং সদস্য সচিব হয়েছেন ডেন্টাল আ্যডমিশন মেডিকেল কলেজের শিক্ষার্থী জহিরউদ্দীন মো. সাবের।

সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত (২০ মে) নতুন এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়াও নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন ডা. মো. সাকি খান, ডা. আল আমিন সরোয়ার, ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. হাফিজুর রহমান অভি, ডা. মো. তানজিল আবির, ডা. মাহফুজুল হক মাহিয়ান এবং ডা. অংকন অংশুমান।

যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ইফতেখার রহমান (ডিএমডি), মো. সাইদুল ইসলাম অপু (ডিএএমসি), আসিফ ইকবাল (এমএসএমসিএইচ), মো. মোরসালিন (ডিএএমসি), মো. মোকাব্বেরুল রহমান (ডিএএমসি), ফয়সাল আহমেদ খান (এফএমসি), মো. খালেদ মিয়া (ডিএএমসি), খালিদ হাসান ইমন (এফএমসি), নাবিল বিন আলম (ডিএএমসি), সাকিব হাসান লস্কর (এফএমসি), জুবায়ের আহমেদ মুঈন (ডিএএমসি), নাঈম খান (এসএসএমসি), মাহবুবুর রহমান নাঈম (এফএমসি) এবং মাহরিন আলম মাইমা (ডিএমসি)।

কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন হাসিবুল ইসলাম প্রান্ত (এসএসএমসি), আমির ফয়সাল (ডিএমসি), মুনতাহা বিনতে মাহবুব (ডিএএমসি), ফাতেমা বিনতে খালিদ (ডিএমসি), হাসিবুল ইসলাম শান্ত (ডিএএমসি), সামিউল ইসলাম (এফএমসি), আনিকা রিফা ফিহা (ডিএমসি), আল নোমান (এসএসএমসি), সামিন আহমেদ (এফএমসি), শাওন খান (ডিএএমসি), সৈয়দা আফরা নাওয়াব (এসএসএমসি), সুদীপ্ত বিশ্বাস জয় (এফএমসি), আরেফিন জালাল (ডিএএমসি), সাদিয়া আক্তার (এফএমসি), জিহাদ হোসেন (এসএসএমসি), নুরে জান্নাত তিশা (এফএমসি), নাঈম মোল্লা (ডিএএমসি), এনি তালুকদার (এফএমসি) এবং মৌমিতা ঘোষ প্রমি (এফএমসি)। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন হালিমা তুস সাদিয়া (ডিএমসি), রুদ্র করিম (এফএমসি), প্রতীপ বিশ্বাস (এফএমসি), দিবাকর সাহা (এফএমসি), মো. নাফিজ ইকবাল (এফএমসি), নাদিয়া ইসলাম (এফএমসি), ফাহিম আর রাফি (এফএমসি), জারা তানভীর রুপকথা (এফএমসি), মাহিদুল ইসলাম (এফএমসি), সুমাইয়া আক্তার (এফএমসি), আলভা অরিত্র (ডিএমসি), মো. আরিফ হোসেন (এসএসএমসি), আব্দুল্লাহ আল মাহি (এফএমসি), সামিউল হাসান (ডিএমসি), তাহসান আহমেদ (ডিএএমসি), আসিফ আরমান (এসএসএমসি), সাদিয়া ইসলাম (ডিএএমসি), আফিয়া ইবনাত ইভা (ডিএমসি), নূর কুতুব আলম (এসএসএমসি), ইসতি মাহমুদ আলিফ (ডিএএমসি), সাবাহ (এসএসএমসি) এবং রাহাতুন্নেসা রাকা (ডিএএমসি), সাজিদ আব্দুল্লাহ (এসএসএমসি)।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, নতুন কমিটির মাধ্যমে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, গবেষণা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট ইতিবাচক উদ্যোগ আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, ফরিদপুর। প্রতিষ্ঠালগ্ন থেকে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের অধিকার, অ্যাকাডেমিক উন্নয়ন এবং স্বাস্থ্যখাত সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।

এনএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত