২৭ নভেম্বর, ২০২৪ ১২:৩৫ পিএম

শহীদ ডা. মিলন দিবসে ঢাকা মেডিকেল সন্ধানীর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

শহীদ ডা. মিলন দিবসে ঢাকা মেডিকেল সন্ধানীর স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৪তম শাহাদাত বার্ষিকী ও ডা. শহীদ মিলন দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) সন্ধানীর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ৮টা থেকে মিলন চত্বরে ঢাকা মেডিকেল সন্ধানীর সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোলের রক্তদানের মাধ্যমে ক্যাম্প শুরু হয়।

ক্যাম্প পরিদর্শন করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক ডা. সুমন নাজমুল হোসাইন, ঢাকা মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুক আহাম্মদ, খ্যাতিমান স্পাইন সার্জন ডা. শহীদুল ইসলাম আকন, বিশিষ্ট সার্জন ডা. ইবরাহীম খলিল, বিশিষ্ট সার্জন ডা. মীর রাশেক আলম অভিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং সারাদেশ থেকে আসা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় তাঁরা ঢাকা মেডিকেল সন্ধানীর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বিপ্লবোত্তর সময়ে সন্ধানীর সফলতা কামনা করেন। প্রসঙ্গত, ১৯৭৭ সালে ঢাকা মেডিকেল সন্ধানীর প্রতিষ্ঠা হয়। পরে সেবার আদর্শ নিয়ে সন্ধানীর কার্যক্রম বিস্তৃত হয় দেশজুড়ে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক